সংখ্যার ভুবনে মৌলিক সংখ্যা মানেই বিচিত্রতা। ৭৩৯৩৯১৩৩ সংখ্যাটি অন্য রকম একটি মৌলিক সংখ্যা। এই সংখ্যার ডান দিক থেকে একটি করে অঙ্ক বাদ দিলে যে নতুন সংখ্যা পাওয়া যায়, তা-ও মৌলিক সংখ্যা। ৭৩৯৩৯১৩৩-এর শেষের অঙ্ক ৩ বাদ দিলে নতুন সংখ্যা সৃষ্টি হয়—৭৩৯৩৯১৩।এই সংখ্যাও মৌলিক। অনুরূপ ৭৩৯৩৯১৩ সংখ্যার একেক অঙ্ক বাদ দিলে নতুন সৃষ্ট সংখ্যা ৭৩৯৩৯১ মৌলিক সংখ্যা। একইভাবে ৭৩৯৩৯; ৭৩৯৩; ৭৩৯; ৭৩; ৭—সবই মৌলিক সংখ্যা।