এক্সবক্স টিভি!

টেলিভিশন তৈরিতে কাজ করছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, প্রতিষ্ঠানটির গেম কনসোল এক্সবক্স ব্র্যান্ডের অধীনেই ‘এক্সবক্স টিভি’ সেট-টপ বক্স তৈরি হবে। এক খবরে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট পিসি ম্যাগ জানিয়েছে, মাইক্রোসফটের এক্সবক্স টিভি নামের এ সেট-টপ বক্সটি গেম খেলার পাশাপাশি, অ্যাপ্লিকেশন ব্যবহার ও টেলিভিশন সম্প্রচার যন্ত্র হিসেবেও কাজ করবে।প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানিয়েছে, ২০১৩ সালের শুরুতেই এ পণ্যটি বাজারে আনতে পারে মাইক্রোসফট। মাইক্রোসফট ছাড়াও একই রকম পণ্য তৈরি করছে অ্যাপল। অ্যাপলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতেই স্মার্টফোন, ট্যাবলেটের পর এবারে টেলিভিশন ক্ষেত্রেও নজর দিচ্ছে মাইক্রোসফট।