মাউস দিয়ে কোনো ফাইল বা ফোল্ডার খোলার সময় সাধারণত তাতে দুই ক্লিক করতে হয়। কিন্তু উইন্ডোজ এক্সপিতে এমন একটি অপশন রয়েছে, যা দিয়ে এক ক্লিকেই সব ফাইলবা ফোল্ডার খুলতে পারবেন। এ জন্য Tools থেকে Folder Options-এ যান। এবার General ট্যাবের Click items as follows থেকে Single-click to open on item (point to select) অপশনটি নির্বান করুন। এরপর Apply/Ok করে বেরিয়েআসুন। এখন এক ক্লিক করেই যেকোনো ফাইল বা ফোল্ডার খুলতে পারবেন। এতে করে সময়যেমন বাঁচবে, মাউসও টিকবে বহুদিন। ডিউক জন, মিরপুর, ঢাকা