এয়ারটেল বাংলাদেশে তাদের ‘ভ্যালু অ্যাডেড’ সেবা পরিচালনার দায়িত্ব দিয়েছে মাহিন্দ্র কমবিভাকে। সম্প্রতি দুই প্রতিষ্ঠানের মধ্যে তিন বছরের জন্য একটি আনুষ্ঠানিক চুক্তি হয়েছে।
এয়ারটেল বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা লুৎফর রহমান এ ঘোষণা দেন। মাহিন্দ্র কমবিভার ভিএএস ম্যানেজ সার্ভিস প্রধান অনুরাগ শ্রীবাস্তর বলেন, ‘এটি মাহিন্দ্র কমবিভার জন্য একটি স্মরণযোগ্য ঘটনা। আমরা ২০টি দেশে এয়ারটেলকে সফলভাবে এ সেবা দিয়েছি।’
—বিজ্ঞপ্তি