ওরাকলের নতুন সার্ভার

সম্প্রতি ওরাকল স্পার্কনির্ভর স্পার্কটি থ্রি এবং এম৫০০০ সার্ভার উন্মুক্ত করেছে। ওরাকল ডেটাবেইস আরএসি এনভায়রনমেন্টের জন্য এটি একটি পূর্ণাঙ্গ অবকাঠামোগত সমাধান। আগামী বছরের শুরু থেকেই এই সার্ভার টি৩-২, টি৩-৪, এম৫০০০-নির্ভর কনফিগারেশনে পাওয়া যাবে। স্পার্ক সুপারক্লাস্টারের এই পরিবর্ধনের মাধ্যমে ওরাকল ডেটাবেইস সিস্টেমের মান নির্ধারণ অব্যাহত রাখবে এবং পূর্ণাঙ্গ ও পরীক্ষিত প্যাকেজে গ্রাহকদের সর্বোচ্চ সেবা দেবে। ওরাকল সিইও ল্যারি এলিসন বলেন, ‘স্পার্ক সুপারক্লাস্টার হচ্ছে সাধারণ চাহিদা পূরণের নতুন পরিবার, যেখানে সফটওয়্যার, সার্ভার, নেটওয়ার্কিং ও স্টোরেজ— সবকিছুই যুক্ত। এর সাহায্যে ওরাকল ডেটাবেইসকে আগের যেকোনো সময়ের চেয়ে দ্রুত চালানো যাবে।’ —বিজ্ঞপ্তি