কম্পিউটার সমিতির ময়মনসিংহ শাখা গঠিত

বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) ময়মনসিংহ শাখা গঠিত হয়েছে। ১৭ জুন বিসিএসের ময়মনসিংহ অঞ্চলের সদস্যদের সঙ্গে বিসিএস কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির এক মতবিনিময় সভায় এ কমিটির ঘোষণা দেওয়া হয়। সভায় লোটাস কম্পিউটারের শওকত সারোয়ার হোসেনকে সভাপতি ও সাকসেস কম্পিউটার অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের মো. ইসমাইল হোসেনকে সাধারণ সম্পাদক করে ময়মনসিংহ শাখার সাত সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়। এই শাখার আওতাভুক্ত এলাকা হলো: ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, শেরপুর, জামালপুর ও টাঙ্গাইল। সভায় সভাপতিত্ব করেন বিসিএসের সভাপতি মোস্তাফা জব্বার। এ সময় সভায় মহাসচিব মজিবুর রহমান স্বপনসহ অনেকেই উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি