কাকের উপলব্ধি

মানুষের মতো কাকও গ্রাম ছেড়ে শহরে পাড়ি জমায় এবং সেখানে থাকার জন্য অনেক মাশুল দেয়। যুক্তরাষ্ট্রে এক গবেষণায় দেখা যায়, চার-পাঁচ দশক আগেও দেশটিতে শহরবিমুখ ছিল কাক। কিন্তু তারা এখন মানুষের মতোই কোলাহল, ঘনবসতি ও অন্যান্য সমস্যা মেনে নিয়েই শহুরে জীবন যাপন করছে। কিন্তু কেন? যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত বিংহ্যামটন বিশ্ববিদ্যালয়ের প্রাণী-আচরণ গবেষক অ্যান ক্লার্ক এ ব্যাপারে অনুসন্ধান করছেন। তিনি বলেন, কাক অত্যন্ত বুদ্ধিমান  পাখি। শহরে বসবাসোপযোগী পরিবেশ সম্পর্কে বিশেষ কোনো তথ্য  হয়তো কাকের আচরণ-গবেষণা থেকে জানা যেতে পারে। এরা সম্ভবত বড় শিংওয়ালা প্যাঁচা ও অন্যান্য শিকারি প্রাণীর আক্রমণ থেকে বাঁচতেই শহরে  পাড়ি দিয়েছিল। এ ছাড়া মানুষের মধ্যেও শত্রু-মিত্র চিহ্নিত করার সামর্থ্য কাকের রয়েছে। এবিসি নিউজ।