কোর আই ৭ প্রসেসরসহ ডেলের ল্যাপটপ

কম্পিউটার সোর্স বাজারে এনেছে ডেলের নতুন একটি ল্যাপটপ কম্পিউটার। স্টুডিও এক্সপিএস ১৬৪৫ মডেলের এই ল্যাপটপে ১.৬ গিগাহার্টজ গতির ইন্টেলের কোর আই ৭ প্রসেসর রয়েছে। এতে আরও আছে ৪ গিগাবাইট র্যাম, ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক ইত্যাদি। ১ গিগাবাইট ভির্যামের এটিআই গ্রাফিক্স কার্ড রয়েছে এতে। ফলে গ্রাফিক্সের কাজ ও গেম খেলা যাবে সহজেই। এতে আরও আছে ব্লু-রে ডিস্ক প্লেয়ার, যাতে সিডি ও ডিভিডি দুটোই রাইট করা যাবে। ল্যাপটপটিতে ১৫.৬ ইঞ্চির মনিটর, উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেম, ব্লুটুথ, মডেম এবং ল্যান আছে। এর ওজন ২ কেজি ৯১০ গ্রাম। একবার চার্জে এটি টানা সাড়ে চার ঘণ্টা চলবে। দাম ১ লাখ ৪০ হাজার টাকা। —বিজ্ঞপ্তি