গুগল অ্যাডসেন্স এবং বিজ্ঞাপন

গুগল অ্যাডসেন্স
গুগল অ্যাডসেন্স

বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগলের আয়ের প্রধান উত্স বিজ্ঞাপন। নিজ সাইটের পাশাপাশি অন্যান্য অ্যাফিলিয়েট সাইটে বিজ্ঞাপন প্রকাশের পদ্ধতি নিয়ে ২০০৩ সালে চালু হয় ‘গুগল অ্যাডসেন্স’। এর মাধ্যমে যেকোনো ওয়েবসাইটে গুগলের বিজ্ঞাপন দেখানো যায় এবং এ থেকে আয়ও করা যায়। এর ফলে গুগল পরিচালিত এ ওয়েব অ্যাপ্লিকেশনটি থেকে ব্যবহারকারী তাঁর ওয়েবসাইটে ব্যবহূত বিজ্ঞাপন প্রদর্শন করেও আয় করতে পারেন। যেকোনো ওয়েবসাইটের স্বত্বাধিকারী কিছু শর্তসাপেক্ষে তাঁর ওয়েবসাইটে গুগল নির্ধারিত বিজ্ঞাপন প্রদর্শন করতে পারেন।

গুগল অ্যাডসেন্সের বিস্তারিত
প্রতিদিনের বিভিন্ন কাজের জন্য বিভিন্ন সময় বিভিন্ন ওয়েবসাইটে গেলে অনেকেই ওয়েবসাইটের ওপরে, ডানে, বামে কিংবা নিচে ads by Google নামে যা দেখতে পান সেটিই মূলত গুগল অ্যাডসেন্স। যে ওয়েবসাইটে এ বিজ্ঞাপন প্রদর্শিত হয়, সে ওয়েবসাইটে থাকা লিংকে ক্লিক করলে ওয়েবসাইটের স্বত্বাধিকারীর গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে আয়কৃত অর্থ জমা হয়। শুধু ক্লিকই নয়, ওয়েবসাইটে অনেক বেশি ভিজিটর হলেও আয় করা যায়। মূলত সারা বিশ্বে ব্লগিং করে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আয় করেন এমন অনেকেই আছেন। এ তালিকায় বাংলাদেশেরও অনেক ব্লগার আছেন। তবে শুধু ব্লগই নয়, অনেক ধরনের ওয়েবসাইটেই গুগল অ্যাডসেন্স ব্যবহার করা যায়। এর মধ্যে রয়েছে সংবাদভিত্তিক ওয়েবসাইট (যেমন: প্রথম আলো, বিবিসি, টেলিগ্রাফ, টাইমস অব ইন্ডিয়া), ই-কমার্স সাইট (যেমন: বিক্রয় ডটকম, ওএলএক্স ডট কম ডট বিডি), জবসসাইট (জবস এওয়ান ডট কম) ইত্যাদি। গুগল অ্যাডসেন্স সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে (www.google.com/adsense) ঠিকানায়।


অ্যাডসেন্স যেভাবে কাজ করে

গুগল অ্যাডসেন্সের বিষয়ে ওয়েবসাইটের কনটেন্ট একটি জরুরি বিষয়। ওয়েবসাইটের কনটেন্ট অনুযায়ী বিজ্ঞাপন প্রদর্শন করে গুগল। অর্থাত্ ওয়েবসাইটের কনটেন্টের সঙ্গে মিল রেখেই সেসব বিষয়ে গুগল অ্যাডসেন্সে বিজ্ঞাপন প্রদর্শিত হয়। তাই স্বত্বাধিকারী কী বিষয়ের ওপর নিজের ওয়েবসাইটে ঠিক কী ধরনের বিজ্ঞাপন প্রদর্শিত হবে, সেটি নিজে থেকে ঠিক করার উপায় নেই। এ কাজটি গুগলই করে থাকে বললেন ফ্রিল্যান্সার রাশেদ হাসান। দীর্ঘদিন ধরেই ব্লগিং করেন বাংলাদেশি সফল ফ্রিল্যান্সার রাশেদ হাসান। তিনি আরও জানান, ‘গুগলের এ অ্যাডসেন্সের মাধ্যমে বিষয় অনুযায়ী বিজ্ঞাপন দেয়ার ফলে নানা বিষয়ের বিজ্ঞাপন প্রদর্শিত হতে পারে। অ্যাডসেন্সের বিজ্ঞাপন স্বত্বাধিকারীর ওয়েবসাইটে প্রকাশ করার দুটি পদ্ধতি রয়েছে।

একটি শুধু লিংক বিজ্ঞাপন, অন্যটি ছবি বিজ্ঞাপন। ছবি বিজ্ঞাপনের ক্ষেত্রেও বিষয় অনুযায়ী বিজ্ঞাপন প্রদর্শিত হয়। অনেক সময় এর ফলে বিভিন্ন ধরনের ছবিও ওয়েবসাইটের ব্যবহারকারীরা দেখতে পান। বিশেষ করে অনেকেই বিব্রতকর ছবিও দেখে থাকেন। এ ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ নির্ভর করে ব্যবহারকারী গুগল কিংবা ইন্টারনেটে কী ধরনের বিষয় বেশি সার্চ করেন কিংবা খোঁজেন, তার ওপর। অর্থাত্ ব্যবহারকারীর সার্চের বিষয়কে গুগল ইন্টেলিজেন্স স্বয়ংক্রিয়ভাবে জেনে নিয়ে সে বিষয় অনুযায়ী ছবি কিংবা লিংক প্রদর্শন করে থাকে। তবে একই কম্পিউটার একাধিক ব্যক্তি ব্যবহার করলে যেকোনো একজন ব্যবহারকারীও যে বিষয়টি সার্চ করেন কিংবা তথ্য খোঁজেন তাঁর সে খোঁজা থেকেও গুগল সে অনুযায়ী ছবি প্রদর্শন করতে পারে। এ ক্ষেত্রে ওয়েবসাইটের স্বত্বাধিকারীর কোনো দায় নেই।’

বেশির ভাগ ক্ষেত্রে গুগল ওয়েবসাইটের কনটেন্ট কিংবা তথ্য খোঁজার বিষয় থেকেই ছবি কিংবা লিংক প্রদর্শন করে। এ বিষয়ে ইন্টারনেট নিরাপত্তা বিশেষজ্ঞ জাবেদ মোর্শেদ চৌধুরী বলেন, ‘অ্যাডসেন্স নেটওয়ার্কে গুগল ‘ট্র্যাকিং কুকির’ মাধ্যমে ব্যবহারকারী কোন কোন ওয়েবসাইটে ভিজিট করেন তথা ব্যবহারকারীর ব্রাউজিং হিস্টোরি অ্যানালাইসিস করে বিভিন্ন বিজ্ঞাপন দেখিয়ে থাকে।’

মজিলা ফায়ারফক্সে যেভাবে মুছে ফেলবেন ব্রাউজার ক্যাশ

যেভাবে মুছে ফেলতে পারেন ব্রাউজার ক্যাশ

গুগল ক্রোম যেভাবে মুছে ফেলবেন ব্রাউজার ক্যাশ


জাবেদ মোর্শেদ চৌধুরী জানান, ‘সাধারণ কম্পিউটার ব্যবহারকারীরা চাইলেই কিন্তু ওয়েবসাইটের এ ধরনের বিব্রতকর ছবি দেখা থেকে বিরত থাকতে পারেন। সে ক্ষেত্রে ব্যবহারকারী যে ব্রাউজার ব্যবহার করেন, সে ব্রাউজারের ক্যাশ মুছে ফেললেই আগের তথ্য আর দেখতে পাবেন না।’ এ কাজটি করতে মজিলা ফায়ারফক্স ব্রাউজার ব্যবহারকারীরা ব্রাউজারের ওপরে Tools থেকে Options এ গিয়ে Privacy তে যান। এবার Clear your recent history এবং remove individiul cookies-এ থাকা সবকিছু মুছে ফেলুন। এবার আবার ব্রাউজার দিয়ে ওয়েবসাইট ব্রাউজ করুন।

গুগল ক্রোমে টাস্কবারের ডান পাশে Settings-এ ক্লিক করে বাম পাশে থাকা Settings-এ ক্লিক করুন। এবার নিচে Show advanced settings... এ ক্লিক করে privacy অপশনে ক্লিক করুন। এবার clear browsing data-তে ক্লিক করে the beginning of the time নির্বাচন করুন। এবার সব অপশনে টিক চিহ্ন দিয়ে clear browsing data-তে ক্লিক করুন।