নাটোরের গুরুদাসপুরে প্রথমবারের মতো ডিজিটাল মেলা গতকাল সোমবার থেকে শুরু হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান সরকার এমদাদুল হক মোহাম্মদ আলী তিন দিনের এ মেলা উদ্বোধন করেন। এ সময় গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ইয়াসমিন আক্তারসহ অনেকে উপস্থিত ছিলেন।
গুরুদাসপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মেলায় ছয়টি ইউনিয়নের তথ্য ও সেবাকেন্দ্রসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেয়। মেলায় সরকারের তথ্যপ্রযুক্তিবিষয়ক বিভিন্ন সেবা তুলে ধরা হয়েছে। মোছা. ইয়াসমিন আক্তার বলেন, নতুন প্রজন্মের মধ্যে তথ্যপ্রযুক্তির ধারণা ছড়িয়ে দিতেই চলনবিলকেন্দ্রিক এ উপজেলায় প্রথমবারের মতো ডিজিটাল মেলার আয়োজন করা হয়েছে।