প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

গ ণি ত

দীদার চৌধুরী, সিনিয়র শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা

অনুশীলনী-৪ 

প্রিয় শিক্ষার্থী, গণিত বিষয়ের অনুশীলনী-৪ এর ‘গড়’ নিয়ে আলোচনা করব। শুরুতে জেনে নেব, গড় বলতে কী বোঝায়।

গড়: এক-জাতীয় একাধিক রাশির সমষ্টি বা যোগফলকে সেই রাশিগুলোর মোট সংখ্যা দিয়ে ভাগ করলে যে ভাগফল পাওয়া যায়, তাকে ওই রাশিগুলোর গড় বলা হয়। সুতরাং, গড় = রাশিগুলোর যোগফল ¸ রাশির সংখ্যা যেমন, প্রশ্নে আছে: ৮, ১০, ১৭, ২৮ ও ৩৭ সংখ্যাগুলোর গড় নির্ণয় করো।

এখানে সংখ্যা আছে ৫টি এবং এদের যোগফল ১০০। এখন আগে বর্ণিত আলোচনা ও সূত্র অনুসারে এই ১০০ কে ৫ দিয়ে ভাগ করলে পাওয়া যাবে ২০। সুতরাং ৮, ১০, ১৭, ২৮ ও ৩৭-এর গড় হবে ২০।

এখন অঙ্কটি সমাধানের জন্য কীভাবে সাজাতে হবে, তা দেখা যাক।

সমাধান:

এখানে,

রাশিগুলোর যোগফল = (৮+১০+১৭+২৮+৩৭)

                      = ১০০

রাশিগুলোর সংখ্যা = ৫

সুতরাং, রাশিগুলোর গড় = ১০০¸৫

                         = ২০

উত্তর: নির্ণেয় গড় ২০।

এই নিয়ম অনুসারে আমরা অনুশীলনী ৪-এর ১ নম্বর প্রশ্নের ‘ক’ থেকে ‘চ’ পর্যন্ত সমাধানের চেষ্টা করতে পারি। এবার এই অনুশীলনীর কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যার আদর্শ সমাধান দেখা যাক।

প্রশ্ন: মলি বার্ষিক পরীক্ষায় বাংলায় ৬৮, গণিতে ৯৬, ইংরেজিতে ৮১, পরিবেশ পরিচিতি বিজ্ঞানে ৭৭ ও ধর্মে ৭৩ নম্বর পেয়েছে। সে প্রতি বিষয়ে গড়ে কত নম্বর পেয়েছে?

সমাধান:

মলি বার্ষিক পরীক্ষায়,

বাংলায় পেয়েছে                                 ৬৮                                 নম্বর

গণিতে পেয়েছে                                 ৯৬                                 ”

ইংরেজিতে পেয়েছে                                 ৮১   নম্বর

পরিবেশ পরিচিতি বিজ্ঞানে পেয়েছে                                 ৭৭                              ”

ধর্মে পেয়েছে                            ৭৩    ”

মলি ৫টি বিষয়ে পেয়েছে মোট       = ৩৯৫                                 নম্বর

সুতরাং, ৫টি বিষয়ে গড়ে পেয়েছে    = ৩৯৫ ¸ ৫

                                      = ৭৯ নম্বর

সে প্রতি বিষয়ে গড়ে ৭৯ নম্বর পেয়েছে।

প্রশ্ন: অপু ও দীপুর গড় বয়স ২২ বছর, দীপু ও টিপুর গড় বয়স ২৪ বছর। অপুর বয়স ২১ বছর; দীপু ও টিপুর বয়স কত?

সমাধান:

অপু ও দীপু ২ জনের গড় বয়স          = ২২ বছর

অপু ও দীপু ২ জনের বয়সের যোগফল =

                                        (২২´২) বছর

                                          = ৪৪ বছর

আবার,

দীপু ও টিপু ২ জনের গড় বয়স          = ২৪ বছর

দীপু ও টিপু ২ জনের বয়সের যোগফল =

                                        (২৪´২) বছর

                                          = ৪৮ বছর

এখন,

অপু ও দীপুর বয়সের যোগফল        ৪৪ বছর

অপুর বয়স                          (-) ২১ বছর

সুতরাং দীপুর বয়স  ২৩ বছর

আবার,

দীপু ও টিপুর বয়সের যোগফল        ৪৮ বছর

দীপুর বয়স                          (-) ২৩ বছর

সুতরাং টিপুর বয়স   ২৫ বছর

অতএব, দীপুর বয়স ২৩ বছর এবং টিপুর বয়স ২৫ বছর।

# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল