বাংলা

ঘাসফুল মানুষকে নরম পাতা ছিঁড়তে মানা করেছে

মাসুক হেলাল
মাসুক হেলাল

প্রাথমিক সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৫৭ সঠিক উত্তর  অংশ-১৭

প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ে ৫ নং প্রশ্নটি থাকবে ‘সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ’ এর ওপর। অনুচ্ছেদটি পড়ে উত্তর লিখতে হবে।

ঘাসফুল
আমরা ঘাসের ছোট ছোট ফুল
হাওয়াতে দোলাই মাথা,
তুলো না মোদের দোলো না পায়ে
ছিঁড়ো না নরম পাতা।
১। ‘তুলো না মোদের দোলোনা পায়ে’—এখানে কাদের কাছে মিনতি করা হয়েছে?
ক. আমাদের খ. পশুদের
গ. পাখিদের ঘ. বড় গাছের
উত্তর: ক. আমাদের
২। হাওয়াতে মাথা দোলায় কে?
ক. বাঁশফুল খ. ঘাসফুল গ. কাশফুল ঘ. গাঁদা ফুল

উত্তর: খ. ঘাসফুল
৩। ঘাসফুল মানুষকে কী করতে মানা করেছে?
ক. নরম ফুল ছিঁড়তে খ. কচি ডাল ভাঙতে
গ. নরম পাতা ছিঁড়তে ঘ. ফুলের চাষ করতে
উত্তর: গ. নরম পাতা ছিঁড়তে
৪। ঘাসফুল নিজেদের পায়ে দলে যেতে বারণ করেছেন কাদের?
ক. পথিককে খ. শিকারিকে
গ. কবিকে ঘ. পাখিকে
উত্তর: ক. পথিককে
৫। ঘাসফুল কার সঙ্গে হেসে ওঠে?
ক. চাঁদের সঙ্গে খ. তারার সঙ্গে
গ. সূর্যের সঙ্গে ঘ. বিজলি বাতির সঙ্গে
উত্তর: গ. সূর্যের সঙ্গে
৬। ধরার বুকের স্নেহকণাগুলো কী হয়ে ফুটে ওঠে?
ক. ঘাস হয়ে খ. ফুল হয়ে
গ. গাছ হয়ে ঘ. পাতা হয়ে
উত্তর: ক. ঘাস হয়ে
৭। ঘাসফুল রূপকথার নীল আকাশের কী শোনে?
ক. বাঁশি খ. ঢোল গ. একতারা ঘ. দোতারা
উত্তর: ক. বাঁশি
৮। আকাশে তারারা ফুটলে ঘাসফুল কী করে?
ক. পাখা মেলে উড়ে খ. ঘুমিয়ে পড়ে
গ. শান্ত বাতাসে দুলতে থাকে ঘ. হাসতে থাকে
উত্তর: গ. শান্ত বাতাসে দুলতে থাকে
৯। ঘাসফুল নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য কাদের প্রতি মিনতি করছে?
ক. মানুষের প্রতি খ. যেকোনো প্রাণীর প্রতি
গ. রোগজীবাণুর প্রতি ঘ. কীটপতঙ্গের প্রতি
উত্তর: ক. মানুষের প্রতি
১০। কবির মতে, ‘ঘাসফুল’ কি অনুভূতিসম্পন্ন?
ক. না খ. নির্জীব গ. হ্যাঁ ঘ. অনুভূতি নেই
উত্তর: গ. হ্যাঁ
১১। ‘দোলা’ শব্দের অর্থ কী?
ক. দোল খাওয়া খ. নড়াচড়া
গ. দলিয়ে যাওয়া ঘ. হাঁটাহাঁটি
উত্তর: ক. দোল খাওয়া
১২। ‘মোদের’ শব্দের মানে কী?
ক. তোমাদের খ. আমাদের
গ. তাদের ঘ. ঘাসদের
উত্তর: খ. আমাদের
১৩। ‘কিরণ’ শব্দের অর্থ কী?
ক. কী ধরনের যুদ্ধ খ. আলো
গ. কী কারণে ঘ. মানুষের নাম উত্তর: খ. আলো
১৪। ‘ঘাসফুল’ কবিতায় ফুল ছেঁড়ার অর্থ কী?
ক. ফুলকে মেরে ফেলা খ. ফুলকে কাজে লাগানো গ. ফল থেকে চারা উৎপাদন
ঘ. ফুলকে টুকরো টুকরো করা
উত্তর: ক. ফুলকে মেরে ফেলা
১৫। ‘ঘাসফুল’ কবিতায় কোন বিষয়টি ফুটে উঠেছে?
ক. উদ্ভিদ ও ফুলের প্রাণ আছে, সেই বিষয়টি
খ. উদ্ভিদের প্রাণ নেই
গ. গাছের কার্বন ডাই-অক্সাইড গ্রহণের বিষয়টি
ঘ. গাছপালার অস্তিত্বের দিকটি
উত্তর: ক. উদ্ভিদ ও ফুলের প্রাণ আছে, সেই বিষয়টি।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল