বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) চট্টগ্রাম শাখার উদ্যোগে আগামী ১৮ ডিসেম্বর থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে ‘বিসিএস ডিজিটাল এক্সপো-২০১৬ চট্টগ্রাম’। জিইসি কনভেনশন সেন্টারে পাঁচ দিনের এই মেলা চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত।
কম্পিউটার যন্ত্রাংশ ও সফটওয়্যার, নেটওয়ার্ক ও ডেটা কমিউনিকেশন, টেলিযোগাযোগ-সেবা ও পণ্য, মাল্টিমিডিয়া, আইসিটি শিক্ষা উপকরণ, ল্যাপটপ, ডিজিটাল জীবনধারার প্রযুক্তিপণ্যের প্রদর্শন করা হবে এই এতে। মেলায় ৭০টি স্টল ও ৯টি প্যাভিলিয়ন থাকবে। প্রদর্শনীতে বিনা মূল্যের ইন্টারনেট ব্যবহারের সুবিধা থাকবে। প্রযুক্তিপণ্য প্রদর্শনীর পাশাপাশি সেমিনার, কুইজ ও বিনোদনমূলক অনুষ্ঠানের ব্যবস্থা থাকবে।
বিজ্ঞপ্তি