চি র কু ট

আইইউবিতে সেমিনার

১ অক্টোবর সোশ্যাল মিডিয়ার ওপর এক সেমিনার আয়োজন করে ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের সেন্টার ফর সোশ্যাল সায়েন্স রিসার্চ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যাংকিং নিয়ে সেমিনার

গত ২২ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব বিজনেজ স্টাডিজ অনুষদে ‘ক্যারিয়ার ইন ব্যাংকিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস’ শীর্ষক দিনব্যাপী সেমিনার আয়োজন করে।

আইইউটিতে জাতীয় আইসিটি ফেস্ট

৪ অক্টোবর গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে (আইইউটি) দুই দিনব্যাপি এবি ব্যাংক আইইউটি পঞ্চম জাতীয় আইসিটি ফেস্ট অনুষ্ঠিত হয়।

খুলনা বিশ্ববিদ্যালয়ে বিতর্ক উৎসব

গত ২৭-২৮ সেপ্টেম্বর খুলনা বিশ্ববিদ্যালয়ে খুলনা বিভাগীয় বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়। বিতর্ক উৎসবে ১২টি দল অংশ নেয়। চ্যাম্পিয়ন হয় চুয়েট।