জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোর ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে সম্মান প্রথম বর্ষে ভর্তির পরীক্ষা আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ওই দিন বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারা দেশে একযোগে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা।
পরীক্ষার যাবতীয় তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd/admissions) থেকে জানা যাবে। এ ছাড়া পরীক্ষার ফল যথাসময় যেকোনো মুঠোফোন হতে ১৬২২২ নম্বরে এসএমএসে পাঠিয়ে জানা যাবে।