মোস্তাফিজুর রহমান লিটন, শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য ধারাবাহিকভাবে বাংলা ২য় পত্র থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
৯৯। নিচের কোনটি ‘হস্তী’ শব্দের প্রতিশব্দ নয়—
ক. ঐরাবত খ. কুঞ্জর গ. দ্বিজ ঘ. দ্বিপ
সঠিক উত্তর: গ. দ্বিজ
১০০। ‘নিশীথ’ শব্দের অর্থ কী?
ক. শিকারি খ. ধারালো গ. রাত ঘ. ঝরনা
সঠিক উত্তর: গ. রাত
১০১। ‘শশাঙ্ক’-এর সমার্থক কোনটি?
খ. সূর্য খ. চাঁদ গ. সমুদ্র . খরগোশ
সঠিক উত্তর: খ. চাঁদ
১০২। ‘শশক’-এর সমার্থক শব্দ কোনটি?
খ. সূর্য খ. চাঁদ গ. সমুদ্র ঘ. খরগোশ
সঠিক উত্তর: ঘ. খরগোশ
১০৩। ‘হস্তী’ শব্দটির সমার্থক শব্দ কোনটি?
ক. দ্বীপ খ. দ্বিপ গ. দ্বি ঘ. দীপ
সঠিক উত্তর: খ. দ্বিপ
১০৪। ‘অশ্ম’ অর্থ কী?
ক. ঘোড়া খ. পাথর গ. আশাহীন ঘ. ধারালো
সঠিক উত্তর: খ. পাথর
১০৫। ‘বসুন্ধরা’ শব্দটির প্রতিশব্দ কোনটি?
ক. পর্বত খ. সমুদ্র গ. মাতা ঘ. পৃথিবী
সঠিক উত্তর: ঘ. পৃথিবী
১০৬। ‘অম্বু’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. জল খ. নদী গ. সূর্য ঘ. আগুন
সঠিক উত্তর: ক. জল
১০৭। ‘অর্ণব’ অর্থ কী?
ক. সুধাংশু খ. সমুদ্র গ. সৈকত ঘ. শৈল
সঠিক উত্তর: খ. সমুদ
১০৮। ‘সমুদ্র’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
ক. রত্নাকর খ. পারাবার
গ. স্রোতস্বতী ঘ. অর্ণব
সঠিক উত্তর: গ. স্রোতস্বতী
১০৯। ‘কুজ্ঝটিকা’ শব্দের অর্থ কী?
খ. প্রভাকর খ. অনুকার গ. আদিত্য ঘ. কুয়াশা
সঠিক উত্তর: ঘ. কুয়াশা
১১০। ‘পুত্র’ শব্দটির সমার্থক শব্দ কোনটি?
ক. সুত খ. তনু গ. ভূপতি ঘ. জনক
সঠিক উত্তর: ক. সুত
১১১। ‘আগুন’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. অম্বর খ. তপন গ. পবন ঘ. হুতাশন
সঠিক উত্তর: ঘ. হুতাশন
১১২। ‘কোকিল’-এর সমার্থক শব্দ কোনটি?
খ. রবি খ. অহি গ. কেশ ঘ. পিক
সঠিক উত্তর: ঘ. পিক
১১৩। ‘বাতাস’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. গন্ধবহ খ. শিখা গ. মহোদর ঘ. ভূধর
সঠিক উত্তর: ক. গন্ধবহ
১১৪। ‘কন্যা’ শব্দের সমার্থক কোনটি?
ক. প্রভা খ. সূত গ. তনয়া ঘ. অবলা
সঠিক উত্তর: গ. তনয়া
১১৫। ‘অগ্নি’ শব্দের প্রতিশব্দ কোনগুলো?
খ. অংশু, জ্যোতি খ. অতি, অতীব
গ. বহ্নি, হুতাশন ঘ. অংশু, কর
সঠিক উত্তর: গ. বহ্নি, হুতাশন
১১৬। ‘চাঁদ’ শব্দের সমার্থক শব্দ—
ক. সুধাকর, নিশাকর খ. দিবাকর, প্রভাকর
গ. রবিকর, ভানুকর
ঘ. চন্দ্রাতপ, চন্দ্রসুধা
সঠিক উত্তর: ক. সুধাকর, নিশাকর
১১৭। ‘সর্বভুক’ শব্দের অর্থ—
ক. সমুদ্র খ. আগুন গ. বাতাস ঘ. পৃথিবী
সঠিক উত্তর: খ. আগুন।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
জে এস সি প রী ক্ষা: বি শে ষ ম ডে ল টে ষ্ট-৪
বিজ্ঞান (বহুনির্বাচনি)
# গতকালের পর বাকি অংশ
২৭. কোনটি নিডারিয়া পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য?
ক) নিডোব্লাস্ট থাকে
খ) নালিতন্ত্র থাকে গ) হিমোসিল থাকে ঘ) ফুসফুস থাকে
২৮. উদ্ভিদের মধ্য দিয়ে পানি চলাচলের কারণ কোনটি?
ক) শোষণ চাপ খ) প্রস্বেদনের স্রোত
গ) মূলজ চাপ
ঘ) শোষণ চাপ ও মূলজ চাপ।
২৯. সাইটোপ্লাজম বিভাজন পর্যবেক্ষণ করলে দেখা যাবে—
i. এ বিভাজন হয় অপত্য নিউক্লিয়াসকে কেন্দ্র করে
ii. এটি দুই ভাগে বিভক্ত হয়ে অপত্য নিউক্লিয়াসকে ঘিরে ফেলে
iii. এ বিভাজনে খাঁজ সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৩০. বিদ্যুৎ কোষ থেকে কোন ধরনের প্রবাহ পাওয়া যায়?
ক) পর্যাবৃত্ত প্রবাহ খ) অপর্যাবৃত্ত প্রবাহ
গ) পরবর্তী প্রবাহ ঘ) অসম প্রবাহ
৩১. আলোক তীব্রতা অনুসারে মহাবিশ্বের নক্ষত্রগুলোর বর্ণের সঠিক ক্রম কোনটি?
ক) লাল>নীল>হলুদ
খ) লাল>হলুদ>নীল
গ) হলুদ>লাল>নীল
ঘ) নীল>হলুদ>লাল
নিচের চিত্র অবলম্বনে ৩২ ও ৩৩ নম্বর প্রশ্নের উত্তর দাও:
একই উচ্চতা থেকে দুটি ভিন্ন ভরের বস্তুকে ছেড়ে দেওয়া হলো।
৩২. চিত্রের ২য় বস্তুটির ওজন কত?
ক) ৪.৯ নিউটন খ) ৯.৮ নিউটন
গ) ৪৯ নিউটন ঘ) ৯৮ নিউটন
৩৩. চিত্রের উল্লিখিত বস্তু দুটির ওজনের পার্থক্য কত?
ক) ১৪.৭ নিউটন খ) ৪.৯ নিউটন
গ) ০.৫ নিউটন ঘ) ০.১ নিউটন
৩৪. জোঁকের দেহের প্রতিটি খণ্ডে বিদ্যমান সিটার কাজ কী?
ক) ত্বককে রক্ষা করা
খ) শ্বাসকার্যে সহায়তা করা
গ) চলাচলে সহায়তা করা
ঘ) খাদ্য পরিপাকে সহায়তা করা
৩৫. বীজপত্র কী কাজে সহায়তা করে?
ক) ভ্রূণ রক্ষায় খ) গর্ভাশয় রক্ষায়
গ) পরাগায়ণে
ঘ) কার্বন ডাই-অক্সাইড পরিবহনে
৩৬. পরমাণুর নিউক্লিয়াসে অবস্থানকারী মৌলিক কণিকা—
i. প্রোটন ii. ইলেকট্রন iii. নিউট্রন
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. i ও iii ঘ. ii ও iii
৩৭. পৃথিবীপৃষ্ঠ থেকে কত উচ্চতায় বায়ুমণ্ডলের অস্তিত্ব বিলীন হয়ে পড়ে?
ক) ১৬০ কিলোমিটার
খ) ২২০ কিলোমিটার
গ) ৫৪০ কিলোমিটার
ঘ) ৮৬০ কিলোমিটার
৩৮. নিচের কোন খাদ্যশৃঙ্খলটি মানুষকে সবচেয়ে কম শক্তি সরবরাহ করবে?
ক) ভাসমান উদ্ভিদ ® ভাসমান প্রাণী ® ছোট মাছ ® বড় মাছ ® মানুষ
খ) ভাসমান উদ্ভিদ ® ভাসমান প্রাণী ® ছোট মাছ ® মানুষ
গ) ভাসমান উদ্ভিদ ® বড় মাছ ® মানুষ
ঘ) ধানগাছ ® ছাগল ® মানুষ
৩৯. মহাকর্ষ সূত্রানুসারে নির্দিষ্ট ভরের দুটি বস্তুকণার মধ্যকার দূরত্ব দ্বিগুণ করলে বল কত হবে?
ক) অর্ধেক খ) দ্বিগুণ
গ) এক-তৃতীয়াংশ ঘ) এক-চতুর্থাংশ
৪০. কোন হরমোনটি ফল পাকাতে সাহায্যে করে?
ক) ইথিলিন খ) ফ্লোরিজেন
গ) অক্সিন ঘ) সাইটোকাইনিন।
জেএসসির মডেল টেস্ট-৪:
সঠিক উত্তর
১. গ, ২. খ, ৩. গ, ৪. গ, ৫. গ, ৬. ক, ৭. খ, ৮. খ, ৯. ক, ১০. ক, ১১. ঘ, ১২. গ, ১৩. গ, ১৪. ক, ১৫. গ, ১৬. ঘ, ১৭. ঘ, ১৮. খ, ১৯. ঘ, ২০. ক, ২১. খ, ২২. খ, ২৩. খ, ২৪. খ, ২৫. গ, ২৬. গ, ২৭. ক, ২৮. গ, ২৯. ঘ, ৩০. খ, ৩১. খ, ৩২. ক, ৩৩. ক, ৩৪. গ, ৩৫. ক, ৩৬. গ, ৩৭. ক, ৩৮. ক, ৩৯. ঘ, ৪০. ক।