বি জ্ঞা ন

জেএসসি পরীক্ষার বিশেষ প্রস্তুতি

বহুনির্বাচনি প্রশ্নোত্তর 
প্রিয় শিক্ষার্থী, বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৮
১। NH4Cl-এ ক্লোরিনের যোজনী কত?
ক. ১ খ. ২ গ. ৩ ঘ. ৪
সঠিক উত্তর: ক. ১
২। কুইক লাইমের সংকেত কী?
ক. CaO খ. Ca(OH)2
গ. CaCO3 ঘ. CUCO3
সঠিক উত্তর: খ. Ca(OH)2
৩। Zn +2HCl  ZnCl2+H2 এটি কোন ধরনের বিক্রিয়া?
ক. সংযোজন খ. বিয়োজন
গ. সংশ্লেষণ ঘ. প্রতিস্থাপন
সঠিক উত্তর: ঘ. প্রতিস্থাপন
৪। মোমবাতির দহনে কী উৎপন্ন হয়?
ক. তাপ খ. আলো
গ. তাপ ও আলো ঘ. জলীয় বাষ্প
সঠিক উত্তর: গ. তাপ ও আলো
৫। CO2-এ কার্বনের যোজনী কত?
ক. ১ খ. ২ গ. ৩ ঘ. ৪
সঠিক উত্তর: ঘ. ৪
৬। NH4NO3-এ কয়টি মূলক বিদ্যমান?
ক. ১ খ. ২ গ. ৩ ঘ. ৯
সঠিক উত্তর: খ. ২
৭। কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ?
ক. চিনি খ. গ্লুকোজ
গ. সোডিয়াম ক্লোরাইড ঘ. মিথেন
সঠিক উত্তর: গ. সোডিয়াম ক্লোরাইড
নিচের তথ্যটি লক্ষ করো এবং ৮-৯ নম্বর প্রশ্নের উত্তর দাও:
পটাশিয়াম ক্লোরেটকে তাপ দেওয়া হলো। এতে একটি যৌগিক পদার্থ ও একটি মৌলিক পদার্থ উৎপন্ন হলো।
৮। উৎপন্ন মৌলিক পদার্থ কোনটি?
ক. K খ. P গ. Cl2 ঘ. O2
সঠিক উত্তর: ঘ. O2
৯। বিক্রিয়াটি সম্পূর্ণ করে সমতা বিধান করলে বিক্রিয়কে মোট পরমাণুসংখ্যা কত হবে?
ক. ২ খ. ৩ গ. ৫ ঘ. ১০
সঠিক উত্তর: ঘ. ১০
১০। Na++e  Na; এখানে Na-এ কয়টি ইলেকট্রন বিদ্যমান?
ক. ১ খ. ১০ গ. ১১ ঘ. ১২
সঠিক উত্তর: গ. ১১

অধ্যায়-৯
১। তড়িৎ প্রবাহের একক কী?
ক. ভোল্ট খ. অ্যাম্পিয়ার
গ. ওহ্ম ঘ. কিলোওয়াট
সঠিক উত্তর: খ. অ্যাম্পিয়ার
২। কোনো পরিববাহকের যেকোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে পরিমাণ আধান প্রবাহিত হয়, তাকে কী বলে?
ক. তড়িৎ খ. তড়িৎ বিভব
গ. তড়িৎ প্রবাহ ঘ. একমুখী প্রবাহ
সঠিক উত্তর: গ. তড়িৎ প্রবাহ
৩। ভোল্টমিটারের ঋণাত্মক প্রান্তের রং কী?
ক. লাল খ. সাদা গ. কালো ঘ. নীল
সঠিক উত্তর: গ. কালো
৪। কোনটি পর্যাবৃত্ত প্রবাহের উৎস?
ক. বিদ্যুৎ কোষ খ. জেনারেটর
গ. ডিসি জেনারেটর ঘ. ব্যাটারি
সঠিক উত্তর: খ. জেনারেটর
৫। বাতি, পাখা, টিভি ইত্যাদির জন্য কত অ্যাম্পিয়ার ফিউজ ব্যবহার করা হয়?
ক. ৫ খ. ১৫ গ. ৩০ ঘ. ৬০
সঠিক উত্তর: ক. ৫
৬। কোনটি বিভব পার্থক্যের একক?
ক. ওহ্ম খ. অ্যাম্পিয়ার গ. কুলম্ব ঘ. ভোল্ট সঠিক উত্তর: ঘ. ভোল্ট
৭। নিচের প্রতীকগুলো প্রচলিত অর্থ বহন করলে কোন সম্পর্কটি সঠিক?
ক. I = VR খ. V = I/R
গ. R = V/I ঘ. R = I/V
সঠিক উত্তর: গ. R = V/I
৮। একটি বৈদ্যুতিক ইস্তিরি রোধ ৫০ ওহ্ম। এর মধ্য দিয়ে ৪ অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে এর উভয় প্রান্তের বিভব পার্থক্য কত?
ক. ০.০৮ ভোল্ট খ. ১২.৫ ভোল্ট
গ. ৫৪ ভোল্ট ঘ. ২০০ ভোল্ট
সঠিক উত্তর: ঘ. ২০০ ভোল্ট
৯। ভোল্টমিটার দিয়ে কী মাপা হয়?
ক. রোধ খ. বিদ্যুৎ প্রবাহ
গ. বিভব পার্থক্য ঘ. বৈদ্যুতিক চার্জ
সঠিক উত্তর: গ. বিভব পার্থক্য
১০। অ্যামিটারের ধনাত্মক প্রান্ত কোন রঙের হয়ে থাকে?
ক. সাদা খ. লাল গ. কালো ঘ. নীল
সঠিক উত্তর: খ. লাল।

সহকারী শিক্ষক, সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুল, ঢাকা