বাংলা ২য় পত্র (বহুনির্বাচনি)
নম্বর: ২০, সময়: ২০ মিনিট
মডেল টেস্টটি তৈরি করেছেন
মো. হুমায়ুন কবীর
১. ‘প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা’, এ কথাটি লেখা আছে-
ক. বাংলাদেশের ইতিহাসে
খ. বাংলা সাহিত্যের ইতিহাসে
গ. বাংলা ভাষার ইতিহাসে
ঘ. বাংলাদেশের সংবিধানে
২. ব, ভ ধ্বনিগুলোর উচ্চারণ স্থান অনুযায়ী নাম কী?
ক. কণ্ঠধ্বনি খ. তালব্য ধ্বনি
গ. মূর্ধন্য ধ্বনি ঘ. ওষ্ঠ্য ধ্বনি
৩. লিঙ্গ, বচন, পুরুষ—এগুলো ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? ক. ধ্বনিতত্ত্ব খ. শব্দতত্ত্ব
গ. বাক্যতত্ত্ব ঘ. অর্থতত্ত্ব
৪. কোনটি মৌলিক স্বরধ্বনি নয়?
ক. অ খ. ই গ. ঈ ঘ. ঐ
৫. সাধু ও চলিত ভাষার মূূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়?
ক. বিশেষ্য ও বিশেষণ খ. ক্রিয়া ও সর্বনাম গ. বিশেষ্য ও ক্রিয়া
ঘ. বিশেষণ ও ক্রিয়া
৬. অভিধানে শব্দের পরে‘বিণ’ থাকলে বোঝা যায় শব্দটি?
ক. বিশেষ্য খ. বিশেষণ
গ. বিকৃত ঘ. বিশেষ
৭. অভিধান-এর সমার্থক শব্দ কি?
ক. সংবিধান খ. শব্দকোষ
গ. বই ঘ. সংকলন
৮. বিশুদ্ধ বাক্য গঠনের জন্য কয়টি বিষয়ের প্রতি লক্ষ রাখতে হয়?
ক. ৫টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৬টি
৯. ভাষার বিচারে বাক্যের কোন তিনটি গুণ থাকা চাই?
ক. আকাঙ্ক্ষা, আসত্তি, যোগ্যতা
খ. আসত্তি, আকাঙ্ক্ষা, রীতিসিদ্ধতা
গ. আসত্তি, যোগ্যতা, অর্থবাচকতা
ঘ. অর্থবাচকতা, আকাঙ্ক্ষা, রীতিসিদ্ধতা
১০. নাম পুরুষের সম্ভ্রমাত্মক রূপের সর্বনাম? ক. তারা খ. তাঁকে
গ. আপনি ঘ. মম
১১. বস্তুর ধ্বনির অনুকৃতিতে কোন ধ্বন্যাত্মক শব্দটি গঠিত হয়েছে?
ক. চোঁ চোঁ খ. মড়মড়
গ. কা কা ঘ. গুণগুণ
১২. সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখার জন্য কোন চিহ্ন বসে?
ক. কমা খ. সেমিকোলন
গ. হাইফেন ঘ. ড্যাস
১৩. কোন শব্দে ণ-ত্ব বিধান প্রযোজ্য নয়? ক. সমাসবদ্ধ শব্দে
খ. অব্যয়যুক্ত শব্দে
গ. সন্ধিযুক্ত শব্দে
ঘ. প্রত্যয়যুক্ত শব্দে
১৪. প্রযোজক ক্রিয়ার উদাহরণ কোনটি?
ক. শিক্ষক ছাত্রদের বাংলা পড়াচ্ছেন
খ. মা শিশুকে দুধ খাওয়াচ্ছেন
গ. সাপুড়ে সাপ খেলায়
ঘ. সবগুলো সঠিক
১৫. মৌলিক ধাতু বা নামশব্দের সঙ্গে‘আ’ প্রত্যয়যোগে কোন ধাতু গঠিত হয়?
ক. সংযোগমূলক ধাতু
খ. বিদেশি ধাতু
গ. তৎসম ধাতু ঘ. সাধিত ধাতু
১৬. ‘সমার্থক’ শব্দযোগে দ্বিরুক্ত হয়েছে কোনটিতে?
ক. ভালোমন্দ খ. তোড়জোড়
গ. ধন-দৌলত ঘ. আমির-ফকির
১৭. ‘তিতাস একটি নদীর নাম।’ বাক্যে‘নদী’ কোন প্রকার বিশেষ্য?
ক. নামবাচক খ. জাতিবাচক
গ. বস্তুবাচক ঘ. সমষ্টিবাচক
১৮. বৃহদার্থে স্ত্রীবাচক প্রত্যয় যুক্ত হয়েছে কোনটিতে?
ক. হিমানী খ. পুস্তিকা
গ. অরণ্যানী ঘ. গীতিকা
১৯. কোন দ্বিরুক্তিটি অব্যয়বাচক?
ক. উড়ু উড়ু খ. কেউ কেউ
গ. নেই নেই ঘ. মিটির মিটির
২০. ‘গঙ্গোর্মি’-র সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. গঙ্গা + উর্মি খ. গঙ্গা + ঊর্মি
গ. গঙ্গো + র্মি ঘ. গঙ্গ + ঊর্মি।
উত্তর ছাপা হবে আগামীকাল
জেএসসির বিশেষ মডেল টেস্ট-৩
বাংলা ২য়পত্র
উত্তর: ১. গ ২. খ ৩. গ ৪. খ ৫. গ ৬. ঘ ৭. ঘ ৮. ক ৯. ক ১০. গ ১১. ঘ ১২. খ ১৩. ক ১৪. খ ১৫. ক ১৬. গ ১৭. খ ১৮. খ ১৯. খ ২০. গ ২১. ক ২২. গ ২৩. ক ২৪. গ ২৫. ক ২৬. গ ২৭. ঘ ২৮. ক ২৯. ঘ ৩০. গ ৩১. ঘ ৩২. ক ৩৩. ক ৩৪. গ ৩৫. গ ৩৬. গ ৩৭. ঘ ৩৮. খ ৩৯. ঘ ৪০. ক।