
আমি বিশ্বাস করি, গোটা বিশ্ব থেকে সম্ভাবনাময় সব উদ্যোক্তার ঠিক সেই সুবিধা পাওয়া উচিত, যা আমি পেয়েছি—যুক্তরাষ্ট্রে নিজের মেধা অনুযায়ী কাজ করা।
ম্যাক্স লেভচিন
সহপ্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা, পেপ্যাল
মার্কিন কংগ্রেসে ওবামা সরকারের ‘স্টার্টআপ ভিসা’ অনুমোদন না পেলেও এখন থেকে নতুন উদ্যোক্তাদের ব্যবসায় প্রতিষ্ঠার জন্য পাঁচ বছরের বসবাসের অনুমতি দেওয়া হবে। খবরটি প্রকাশের পর ম্যাক্স এ কথা বলেন, যিনি ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সূত্র: রিকোড