টেকনো ব্র্যান্ড আউটলেটে ভক্তদের সঙ্গে মেহ্‌জাবীন

রাজধানী ঢাকার যমুনা ফিউচার পার্কে টেকনো ব্র্যান্ড আউটলেটে অনুষ্ঠিত হলো ‘মিট অ্যান্ড গ্রিট উইথ মেহ্‌জাবীন চৌধুরী’
ছবি: বিজ্ঞপ্তি

রাজধানী ঢাকার যমুনা ফিউচার পার্কে টেকনো ব্র্যান্ড আউটলেটে অনুষ্ঠিত হলো ‘মিট অ্যান্ড গ্রিট উইথ মেহ্‌জাবীন চৌধুরী’। অনুষ্ঠানে জনপ্রিয় অভিনেত্রী মেহ্‌জাবীন চৌধুরীর সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ পান তাঁর ভক্তরা।

মেহ্‌জাবীন চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ ছাড়া তাঁর ভক্তরা সুযোগ পান সেলফি তোলার, তাঁর সঙ্গে সরাসরি দেখা, কথা বলার এবং টেকনোর পক্ষ থেকে উপহার গ্রহণের সুযোগ। যমুনা ফিউচার পার্কের টেকনোর দুটি ব্র্যান্ড আউটলেট লেভেল ৪-এর ব্লক-এ, শপ-২৬এ এবং ব্লক-সি, শপ-২২এ–তে গত শুক্রবার বিকেলে সেই সুযোগ করে দেয় দেশের জনপ্রিয় মোবাইল ব্র্যান্ড টেকনো বাংলাদেশ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ট্রানশান বাংলাদেশ লিমিটেডের সিইও রেজওয়ানুল হক, সিওও শ্যামল সাহা, হেড অব মার্কেটিং আসাদুজ্জামান, টেকনো বাংলাদেশের হেড অব বিজনেস সাইফুর রহমান খান ছাড়াও টেকনো মোবাইলের সম্মানিত ক্রেতা–ভক্তরা।

মেহ্‌জাবীন চৌধুরী বলেন, ‘প্রথমবারের মতো আমি দেশের জনপ্রিয় মোবাইল ব্র্যান্ড টেকনোর দুটি ব্র্যান্ড শপ আউটলেটে এসেছি। যমুনা ফিউচার পার্কে অবস্থিত এই দুটি আউটলেটে ভক্তদের সঙ্গে সময় কাটাতে পেরে ভালো লাগছে। আমি নিজেও এখন টেকনোর ক্যামন ১৬ প্রিমিয়ার ব্যবহার করছি। আশা করব, যাঁরা এই ফোন ব্যবহার করছেন, তাঁরা অভিজ্ঞতা শেয়ার করবেন। টেকনো বাংলাদেশকে ধন্যবাদ “মিট অ্যান্ড গ্রিট উইথ মেহ্‌জাবীন চৌধুরী” আয়োজন করার জন্য।’

ট্রানশান বাংলাদেশ লিমিটেডের সিইও রেজওয়ানুল হক বলেন, ‘টেকনো কেমন ১৬ প্রিমিয়ার লঞ্চ উপলক্ষে অভিনেত্রী মেহ্‌জাবীন চৌধুরীর মাধ্যমে যমুনা ফিউচার পার্কের দুটি ব্র্যান্ড শপ আউটলেটে আমরা কনজিউমারদের সঙ্গে “মিট অ্যান্ড গ্রিট” আয়োজন করেছি। মেহ্‌জাবীনকে ধন্যবাদ টেকনোর ব্র্যান্ড শপ আউটলেটে এসে সময় দেওয়ার জন্য।’

অভিনেত্রী মেহ্‌জাবীন চৌধুরী বিশ্বের অন্যতম প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো মোবাইল অ্যাম্বাসেডর হয়েছেন। টেকনো মোবাইলের ব্র্যান্ড ও প্রোডাক্ট কমিউনিকেশন উদ্যোগে সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন দর্শকদের প্রিয় এই অভিনেত্রী। বিজ্ঞপ্তি