ডিআইআইটি পরিদর্শনে বিদেশীপ্রতিনিধি

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব গ্রিনউইচের প্রতিনিধি অধ্যাপক ম্যাউর পেটেল সম্প্রতি ডেফোডিল ইনস্টিটিউট অব আইটি (ডিআইআইটি) পরিদর্শন করেন। দিনব্যাপী পরিদর্শনকালে তিনি পর্যায়ক্রমে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে আলাদাভাবে বৈঠক এবং ডিআইআইটির অবকাঠামো দেখেন। এ সময় ডিআইআইটির চেয়ারম্যান মো. সবুর খান ও নির্বাহী পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি