ডিআইইউ প্রোগ্রামিং দলের সাফল্য

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্প্রতি অনুষ্ঠিত আন্তবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতায় ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের (ডিআইইউ) প্রতিযোগীরা চ্যাম্পিয়ন হয়েছেন। এ দলে ছিলেন তারিকুল ইসলাম (দলনেতা), তানিয়া ইয়াসমিন ও শাবাব হায়দার। প্রতিযোগিতায় মোট আটটি বিশ্ববিদ্যালয় অংশ নেয়। —বিজ্ঞপ্তি