হোয়াটসঅ্যাপ
হোয়াটসঅ্যাপ

ডিজঅ্যাপিয়ারিং মেসেজের সংখ্যা বাড়াচ্ছে হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপে ডিজঅ্যাপিয়ারিং মেসেজ সুবিধা কাজে লাগিয়ে পাঠানো বার্তা নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলা যায়। এ জন্য অবশ্য প্রতিবার বার্তা পাঠানোর আগে সময় নির্ধারণ করে দিতে হয়। ভবিষ্যতে ডিজঅ্যাপিয়ারিং মেসেজ সুবিধা কাজে লাগিয়ে একসঙ্গে একাধিক পাঠানো বার্তা মুছে ফেলা যাবে। ফলে নির্দিষ্ট বার্তার পাশাপাশি চাইলে বন্ধুদের সঙ্গে বিনিময় করা চ্যাটের তথ্যও স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলা যাবে।

ডিজঅ্যাপিয়ারিং মেসেজের সংখ্যা বৃদ্ধির কার্যকারিতা পরখ করার জন্য অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের জন্য নতুন পরীক্ষামূলক সংস্করণ উন্মুক্ত করছে হোয়াটসঅ্যাপ। সংস্করণটি কাজে লাগিয়ে বর্তমানের মতো একইভাবে বার্তা মুছে যাওয়ার সময় নির্ধারণ করে দিতে হবে। তবে পার্থক্য হচ্ছে, প্রতিবার বার্তা পাঠানোর আগে মুছে যাওয়ার সময় নির্ধারণ করতে হবে না। একবার মুছে যাওয়ার সময় নির্ধারণ করেই একাধিক বার্তা মুছে ফেলা যাবে।

বর্তমানে হোয়াটসঅ্যাপে স্বয়ংক্রিয়ভাবে বার্তা মুছে ফেলার জন্য ২৪ ঘণ্টা, ৭ ও ৯০ দিনের তিনটি অপশন রয়েছে। যেকোনো একটি সময় নির্বাচন করলেই পাঠানো বার্তা নির্ধারিত সময় পর মুছে যায়। ডিজঅ্যাপিয়ারিং মেসেজের সংখ্যা বৃদ্ধি পেলে মুছে ফেলার দিনক্ষণে কোনো পরিবর্তন আসবে কি না, সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া