নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ওয়্যারলেস ফোরাম এবং আইবল বাংলাদেশের সহায়তায় সম্প্রতি মোবাইল প্রযুক্তিতে ভিওআইপির ব্যবহার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে মোবাইল ফোনে ভিওআইপির ব্যবহার বিশেষ ভূমিকা রাখবে। বাংলাদেশের আর্থ-সামাজিক পটপরিবর্তনের অন্যতম ডিজিটাল ডিভাইস হলো মুঠোফোন। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসইউ উপাচার্য হাফিজ জি এ সিদ্দিকী।কানাডাভিত্তিক সফটওয়্যার প্রতিষ্ঠান আইবল-এর বাংলাদেশ অফিসের পরিচালক মুনির জামান খান এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নর্থ সাউথ ইউনিভার্সিটির তড়িৎ প্রকৌশল এবং কম্পিউটার বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মিফতাহুর রহমান। —বিজ্ঞপ্তি