ডিসেম্বরে আইসিসিআইটি সম্মেলন

তথ্যপ্রযুক্তিভিত্তিক বড় ধরনের আয়োজন আইসিসিআইটির সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রবির প্রধান নির্বাহী সুপুন বীরাসিংহে ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান মো. সবুর খানসহ অন্যরা।
তথ্যপ্রযুক্তিভিত্তিক বড় ধরনের আয়োজন আইসিসিআইটির সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রবির প্রধান নির্বাহী সুপুন বীরাসিংহে ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান মো. সবুর খানসহ অন্যরা।

আগামী ২২ ও ২৩ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-বিষয়ক ১৭তম ইন্টারন্যাশনাল কনফারেন্স অন কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (আইসিসিআইটি)।
টেলিকম প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এই সম্মেলনের আয়োজন করেছে। আয়োজকেরা জানিয়েছেন, এবারের সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা অংশ নেবেন।
২৯ নভেম্বর এক সংবাদ সম্মেলনে আইসিসিআইটি সম্মেলন সম্পর্কে জানান আয়োজকেরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আজিয়াটা লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সুপুন বীরাসিংহে ও ডিআইইউর চেয়ারম্যান মো. সবুর খানসহ আরও অনেকে।
সুপুন বীরাসিংহে বলেন, ‘মেধাবীদের উৎসাহ দিতে এই আয়োজনে আমরা যুক্ত হয়েছি। শুধু টেলিযোগাযোগ খাতের জন্যই নয়; দেশের উন্নয়নের স্বার্থেই তথ্য প্রযুক্তির অগ্রগতি এবং এর সুবিধা-অসুবিধাগুলো আলোচনা হওয়া দরকার। এতে করে আমরা সবাই উপকৃত হব।’

আইসিসিআইটিকে দেশের মধ্যে অনুষ্ঠিত অতি পরিচিত তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্মেলন বলেন আয়োজকেরা। ১৯৯৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ন্যাশনাল কনফারেন্স অন কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এনসিসিআইএস) নামে একটি সম্মেলনের আয়োজন করে। পরবর্তী সময়ে ১৯৯৮ সালে এটি আইসিসিআইটি নামে পরিচিত হয়।
সম্মেলন সম্পর্কে বিস্তারিত জানা যাবে http://www.iccit.org.bd/2014/ সাইট থেকে।