ডেল ল্যাপটপে ছাড়

ডেল ৫৪২৩ মডেলের ল্যাপটপ
ডেল ৫৪২৩ মডেলের ল্যাপটপ

ডেল ৫৪২৩ মডেলের ল্যাপটপে ১০ হাজার টাকা ছাড় ঘোষণা করেছে প্রযুক্তিপণ্য বিপণনকারী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস।

উইন্ডোজ ৮ নির্ভর ৫৪২৩ মডেলের ল্যাপটপটিতে রয়েছে কোর আই৫ প্রসেসর, আট জিবি র‌্যাম ও ১২৮ জিজি এসএসডি। ৮৭ হাজার টাকা দামের ল্যাপটপটি এখন কেনা যাবে ৭৭ হাজার টাকায়।
ডেল ৫৪২৩ ছাড়াও ১৪ ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত ৫৪৪২ মডেলের কোর আই ৩ প্রসেসরযুক্ত ল্যাপটপটিতেও দুই হাজার টাকা ছাড় দিচ্ছে প্রতিষ্ঠানটি। এতে রয়েছে ৫০০ জিবি হার্ডডিস্ক ও আট জিবি র‌্যাম। ল্যাপটপটির দাম ৩৬ হাজার টাকা।