ঢাকা দক্ষিণের আঞ্চলিক বিজ্ঞান জয়োৎসব চলছে

সিটি ব্যাংক-প্রথম আলো বিজ্ঞান জয়োৎসবে আজ মঙ্গলবার ঢাকা দক্ষিণের আঞ্চলিক উৎসব চলছে। নানা প্রকল্প নিয়ে এখানে হাজির হয়েছে শিক্ষার্থীরা। ছবি: আবদুস সালাম
সিটি ব্যাংক-প্রথম আলো বিজ্ঞান জয়োৎসবে আজ মঙ্গলবার ঢাকা দক্ষিণের আঞ্চলিক উৎসব চলছে। নানা প্রকল্প নিয়ে এখানে হাজির হয়েছে শিক্ষার্থীরা। ছবি: আবদুস সালাম

সিটি ব্যাংক-প্রথম আলো বিজ্ঞান জয়োৎসবে আজ মঙ্গলবার ঢাকা দক্ষিণের আঞ্চলিক উৎসব চলছে। সকালে রাজধানীর পান্থপথের একটি কমিউনিটি সেন্টারে উৎসবের উদ্বোধন করেন বিজ্ঞান জয়োৎসব উপদেষ্টা পরিষদের চেয়ারপারসন অধ্যাপক জেবা ইসলাম সেরাজ।

ঢাকা দক্ষিণ, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার ৭২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬১২ জন শিক্ষার্থী বিজ্ঞান কুইজ ও বিজ্ঞান প্রকল্প প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। ছবি: আবদুস সালাম


আরও উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ব্র্যান্ড ও অ্যাকটিভেশন বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক আলমগীর হোসেন।

সকালে রাজধানীর পান্থপথের একটি কমিউনিটি সেন্টারে উৎসবের উদ্বোধন করেন বিজ্ঞান জয়োৎসব উপদেষ্টা পরিষদের চেয়ারপারসন অধ্যাপক জেবা ইসলাম সেরাজ। ছবি: আবদুস সালাম

উপদেষ্টা পরিষদের চেয়ারপারসন অধ্যাপক জেবা ইসলাম সেরাজ বলেন, আগামী দিনে বিজ্ঞান ও প্রযুক্তি হবে উন্নয়নের প্রকৃত হাতিয়ার। এ জন্য ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের বিজ্ঞান-ভিত্তিক চিন্তাভাবনায় বেশি সময় দিতে হবে। তিনি আশা প্রকাশ করেন, এ আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে বিজ্ঞান শিক্ষার প্রতি আগ্রহ ফিরে আসবে।

সিটি ব্যাংক-প্রথম আলো বিজ্ঞান জয়োৎসবে নানা প্রকল্প নিয়ে হাজির হয়েছে শিক্ষার্থীরা। ছবি: আবদুস সালাম

ঢাকা দক্ষিণ, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার ৭২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬১২ জন শিক্ষার্থী বিজ্ঞান কুইজ ও বিজ্ঞান প্রকল্প প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। আজ দুপুর একটায় সমাপনী পর্বে বিজয়ীদের পুরস্কৃত করা হবে।

সবুজ নগরে স্কুলবাস কীভাবে চলাচল করতে পারে, সে প্রকল্প নিয়ে বিজ্ঞান জয়োৎ​সবে অংশ নিয়েছে এক শিক্ষার্থী। ছবি: আবদুস সালাম
সিটি ব্যাংক-প্রথম আলো বিজ্ঞান জয়োৎসবে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন ‘প্রথম আলো’র সম্পাদক মতিউর রহমান। ছবি: আবদুস সালাম
সিটি ব্যাংক-প্রথম আলো বিজ্ঞান জয়োৎসবে ঢাকা দক্ষিণের আঞ্চলিক উৎসব শেষে অতিথিদের সঙ্গে বিজয়ীরা। ছবিটি রাজধানীর পান্থপথের একটি কমিউনিটি সেন্টার থেকে তোলা। ছবি: আবদুস সালাম