তুতুতুমি কাব্য

১.
তুতুতুমি তুতুতুমি
তুমি যে আমার
আমি যে লোহা আর
তুমিই কামার।

২.
ভালোবাসার মানুষটা
দারুণ চতুর
ভালোবাসা দিয়ে হায়
হয়েছি ফতুর!

৩.
ভালোবাসার খেলায় আজ
তুমি ফেবারিট
তোমার মেজাজ তাই
বড় খিটমিট।