পেন্টিয়াম ডুয়েল কোর প্রসেসরচালিত তোশিবার নতুন একটি ল্যাপটপ কম্পিউটার বাজারে এনেছে ইন্টারন্যাশনাল অফিস মেশিনস। ব্যাটারি একবার চার্জ করলে এটি টানা ১১ ঘণ্টা চলে। টি১৩০-পি৩৩১ মডেলের এই ল্যাপটপে ১৩.৩ ইঞ্চির পর্দা, ২ গিগাবাইট র্যাম, ৩২০ গিগাবাইট হার্ডডিস্ক ড্রাইভ ইত্যাদি আছে। এর ওজন এক কেজি ৭৬০ গ্রাম। দাম ৬২ হাজার টাকা। —বিজ্ঞপ্তি