দেহঘড়ির সূত্র

মানুষের শরীরের ভেতরে আছে জৈব ঘড়ি। আর সেটি নিয়ন্ত্রণকারী এক ধরনের ছোট্ট অণুর খোঁজ পেয়েছেন যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যের সেইন্ট লুইস ইউনিভার্সিটির একদল বিজ্ঞানী। তাঁরা দাবি করছেন, এ আবিষ্কারের ফলে মানুষের ঘুমের সমস্যা ও উদ্বেগ দূর করা সম্ভব হবে। পাশাপাশি চিকিৎসায় নানা সুফল পাওয়া যাবে। নেচার কমিউনিকেশনস সাময়িকীতে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন উদ্ভিদ, পশুপাখি ও অণুজীব দৈনিক ২৪ ঘণ্টার একটা রুটিন ধরে চলে। এটি সার্কেডিয়ান রিদম নামে পরিচিত। আরইভি-ইআরবি নামের এক ধরনের প্রোটিন স্তন্যপায়ী প্রাণীদের দেহঘড়ি সচল রাখায় মুখ্য ভূমিকা রাখে। মানসিক সুস্থতার জন্য দেহঘড়ি ঠিক ঠিক সচল থাকা জরুরি।
আইএএনএস।