ধানমন্ডিতে অরণ্য

ধানমন্ডিতে অরণ্য
ধানমন্ডিতে অরণ্য

প্রাকৃতিক রঙে সুতা ভিজিয়ে উদ্বোধন করা হলো ফ্যাশন হাউস অরণ্যর নতুন শাখা। ঢাকার বনানীর পর ধানমন্ডির ২৭ নম্বর রোডের বাড়ি ৩৩-এ চালু হলো এই ফ্যাশন হাউসের দ্বিতীয় শাখা। ৫ জুলাই এটি উদ্বোধন করেন নকশিকাঁথাশিল্পী আমেনা হক ও কাগজশিল্পী সুবোধ চন্দ্র সরকার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক মমতাজ খালেক ও অরণ্যর প্রতিষ্ঠাতা রুবী গজনবী।