নতুন আঙ্গিকে ইউকেবিডিনিউজ

যাত্রা শুরুর এক বছরের মধ্যে নতুন আঙ্গিকে সেজেছে ইন্টারনেটভিত্তিক খবরের ওয়েবসাইট ইউকেবিডিনিউজ। প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরগুলো তাত্ক্ষণিকভাবে প্রকাশ করা হবে এ সাইটে। আপডেট, বিস্তারিত থাকবে প্রথমেই। তা ছাড়া অঞ্চলভিত্তিক প্রতিদিনের সংবাদগুলোর জন্য আছে আলাদা আলাদা বিভাগ। যুক্তরাজ্যে বসবাসরত বাঙালিদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও সফলতার কাহিনি নিয়ে আছে ‘বাংলা কমিউনিটি’। এ ছাড়া আছে যুক্তরাজ্যের অভিবাসন বিষয়ে নানা তথ্য। সাইটটির ঠিকানা: www.ukbdnews.com । —বিজ্ঞপ্তি