নতুন এলইডি মনিটর

এলজি ব্র্যান্ডের ১৯ইএন৪৩এস মডেলের নতুন এলইডি মনিটর বাজারে এসেছে। ১৮.৫ ইঞ্চির এলইডি প্যানেলের এই মনিটরটি ইপিইএটি গোল্ড অনুমোদিত, এর রেজ্যুলেশন ১৩৬৬  x ৭৬৮ পিক্সেল। গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের আনা মনিটরটির দাম আট হাজার টাকা। —বিজ্ঞপ্তি