আসুসের ভিএস১৯৭টিই মডেলের নতুন এলইডি মনিটর বাজারে এসেছে। ১৮.৫ ইঞ্চির প্রশস্ত পর্দার এই মনিটরটিতে রয়েছে স্মার্ট ভিউ প্রযুক্তি। মনিটরটি মার্কারি মুক্ত, কম বিদ্যুৎ খরচ করে এবং কম কার্বন ডাই-অক্সাইড নির্গমন করে, তাই পরিবেশবান্ধব। বিল্ট-ইন স্টেরিও স্পিকারযুক্ত পাতলা মনিটরটিতে আরও রয়েছে ৫০,০০০,০০০ : ১ আসুস স্মার্ট কন্ট্রাস্ট রেশিও, ১৩৬৬ বাই ৭৬৮ পিক্সেল রেজ্যুলেশন, ৫ মিলি সেকেন্ড রেসপন্স টাইম ইত্যাদি। গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের আনা মনিটরটির দাম আট হাজার ৫০০ টাকা। —বিজ্ঞপ্তি