এলজির ই১৬৪২সি মডেলের নতুন এলইডি মনিটর বাজারে এসেছে। এটি ৩০ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় করে। ১৬ ইঞ্চি পর্দার এই মনিটরটি সম্পূর্ণ এইচডি রেজ্যুলেশন সমর্থন করে, যার ডিজিটাল ফাইন কন্ট্রাস্ট রেশিও ৫০০০০০০:১।এতে রয়েছে ডি-সাব পিসি ইনপুট সংযোগ-সুবিধা। গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের বাজারে আনা এলইডি মনিটরটির দাম ছয় হাজার ৫০০ টাকা। —বিজ্ঞপ্তি