গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লি. বাংলাদেশে নিয়ে এল ডেলের পি২২১১এইচ মডেলের নতুন এলইডি মনিটর। ২১.৫ ইঞ্চির প্রশস্ত পর্দার এই এলইডি মনিটরটি পরিবেশবান্ধব। এটি বিদ্যুৎসাশ্রয়ী। মনিটরটির রেজ্যুলেশন ১৯২০ X ১০৮০। এতে ভিজিএ, ডিভিআই-ডি (এইচডিসিপি), দুটি ইউএসবি ২.০ পোর্ট ইত্যাদি সংযোগ সুবিধা আছে। এর দাম ১৭ হাজার টাকা। —বিজ্ঞপ্তি