এলজি ব্র্যান্ডের ই২০৪০টি মডেলের এলইডি মনিটর বাজারে এনেছে গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লি.। ২০ ইঞ্চির এলইডি ব্যাকলাইট প্যানেলের মনিটরটির রেজ্যুলেশন ১৬০০ বাই ৯০০ পিক্সেল, ভিউয়িং অ্যাঙ্গেল ১৭০ ডিগ্রি/১৬০ ডিগ্রি, পিসি ইনপুট/আউটপুট হিসেবে আছে ডিভিআই-ডি সমর্থন। দাম ১১ হাজার ৩০০ টাকা। —বিজ্ঞপ্তি