এলজির ডব্লিউ১৯৪২টি মডেলের সবুজ প্রযুক্তির পরিবেশবান্ধব এলসিডি মনিটর বাজারে এনেছে গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লি.। ১৯ ইঞ্চির প্রশস্ত পর্দার সরু ও কালো রঙের মনিটরটির পর্দার রেজ্যুলেশন ১৪৪০ বাই ৯০০ পিক্সেল, ১০০০০:১ আল্ট্রা হাই কন্ট্রাস্ট রেশিও, রেসপন্স টাইম ৫ মিলি সেকেন্ড, ডিসপ্লে কালার ১৬.৭ মিলিয়ন, ডি-সাব, ডিভিআই-ডি পিসি সংযোগ সুবিধা। দাম নয় হাজার ২০০ টাকা। —বিজ্ঞপ্তি