এভার মিডিয়ার নতুন ইউএসবি টিভি কার্ড গ্যালাক্সি বাজারে এনেছে কম্পিউটার সোর্স লিমিটেড। এর সঙ্গে যুক্ত আছে উইন্ডোজ মিডিয়া সেন্টার সংস্করণের সফটওয়্যার। টিভি দেখার পাশাপাশি এতে পাওয়া যাবে স্টেরিও শব্দের এফএম রেডিও। এ টিভি কার্ডে আছে দুই বছরের বিক্রয়োত্তর সুবিধা। দাম ছয় হাজার ৫০০ টাকা। —বিজ্ঞপ্তি