নতুন নিরাপত্তা পণ্য

অফিস এবং বাসাবাড়ির সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে বাজারে এসেছে ফাইন্ডার ডোর ইনফরমার নামের নতুন নিরাপত্তা পণ্য। মনিকো টেকনোলজিস লিমিটেডের আনা এ নিরাপত্তা পণ্যের মাধ্যমে হুমকির কোনো কিছু ঘটামাত্র ব্যবহারকারী মোবাইল ফোনে এসএমএস/কল পাবেন। দেশে তৈরি পণ্যটি ‘ফাইন্ডার ভেহিকেল ট্র্যাকিং সার্ভিস’ নামে সেবা দিয়ে আসছে। সহজে ইনস্টলযোগ্য ফাইন্ডার ডোর ইনফরমার ডিভাইসটির দাম চার হাজার ৪৯৯ টাকা। বিস্তারিত জানা যাবে www.monicotechnologies.com ঠিকানায়। —বিজ্ঞপ্তি