নতুন পেনড্রাইভ

টুইনমস ব্র্যান্ডের স্টাইলাস সিরিজের থ্রি ইন ওয়ান পেনড্রাইভ বাজারে এসেছে। ইউএসবি ২.০ প্রযুক্তির উক্ত পেনড্রাইভটি মেমোরির কাজ ছাড়াও চাবির রিং এবং স্মার্ট ফোনের টাচ ডিভাইস হিসেবে ব্যবহার করা যাবে। স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের আনা ৮ গিগাবাইট ধারণক্ষমতার পেনড্রাইভটির দাম ৬৫০ টাকা। —বিজ্ঞপ্তি