এডেটার ইউডি৩২০ মডেলের ডুয়াল ইউএসবি পেনড্রাইভ বাজারে এসেছে। এই পেনড্রাইভটিতে পূর্ণ মাপের ইউএসবি সংযোগের পাশাপাশি রয়েছে মাইক্রো-ইউএসবি সংযোগের ব্যবস্থাও আছে। তাই কম্পিউটার বা ল্যাপটপের ইউএসবি পোর্টে সংযোগ দেওয়ার পাশাপাশি মোবাইল ফোনে এটি ব্যবহার করা যাবে।
ইউএসবি ওটিজি-সমর্থিত মোবাইল যন্ত্রে কোনো তার বা অ্যাডাপ্টর ছাড়াই সরাসরি সংযোগ দিয়ে তথ্য আদান-প্রদান করা যায়। ১৬ গিগাবাইট পেনড্রাইভের দাম এক হাজার ১০০ টাকা। এনেছে গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড।