গিগাবাইটের এম১০০এসসি মডেলের বুকটপ (ছোট ল্যাপটপ) বাজারে এসেছে। এতে রয়েছে ইন্টেল এটম ডুয়াল কোর প্রসেসর, ১০.১ ইঞ্চি এলইডি পর্দা, ১ গিগাবাইট ডিডিআর৩ র্যাম, ৩২০ গিগাবাইট হার্ডডিস্ক, ওয়্যারলেস ল্যান, ব্লুটুথ, ১.৩ মেগাপিক্সেল ওয়েব ক্যামেরা ইত্যাদি। স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের বাজারে আনা ল্যাপটপটির দাম ২৬ হাজার টাকা। —বিজ্ঞপ্তি