টেকভ্যালি ডিস্ট্রিবিউশনস লিমিটেড বাজারে এনেছে যুক্তরাষ্ট্রের কোবি ব্র্যান্ডের এনবিপিসি ১০২৩ মডেলের নেটবুক কম্পিউটার। এই নেটবুকে রয়েছে ইনটেল অ্যাটম এন৪৫০ ১.৬৬ গিগাহার্টজ গতির প্রসেসর, ১ গিগাবাইট র্যাম, ১৬০ গিগাবাইট হার্ডডিস্ক, ১০.২ ইঞ্চির এলসিডি মনিটর ইত্যাদি। এর ব্যাটারি একবার চার্জ দিলে টানা ৬ থেকে ৮ ঘণ্টা চলবে। এতে আছে ওয়েবক্যাম, ওয়াইফাই ইত্যাদি। —বিজ্ঞপ্তি