নতুন মনিটর বাজারে

এলজির ই১৯৪০এস মডেলের নতুন এলইডি মনিটর বাজারে নিয়ে এসেছে গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড। ১৮.৫ ইঞ্চি পর্দার এই মনিটরে রয়েছে পরিবেশের ক্ষতিকারক উপাদান হ্যালোজেন ও মার্কারি মুক্ত, ১৩৬৬ বাই ৭৬৮ স্ক্রিন রেজুলেশন, ৫,০০০,০০০:১ ডিজিটাল কন্ট্রাস্ট রেশিও, ৫ মিলিসেকেন্ড রেসপন্স টাইম, ১৭০ ডিগ্রি/১৬০ ডিগ্রি ভিউয়িং অ্যাঙ্গেল ইত্যাদি। দাম ১০ হাজার টাকা। —বিজ্ঞপ্তি