বাজারে এসেছে আসুসের ভিই২৪৭ এইচ মডেলের নতুন এলইডি মনিটর। গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের আনা ২৪ ইঞ্চির এই মনিটরটির রেজ্যুলেশন ১৯২০ বাই ১০৮০। এই মনিটরটিতে রয়েছে বিল্ট-ইন স্টেরিও স্পিকার এইচডিএমআই ১.৩, ডি-সাব, ডিভিআই-ডি পোর্ট প্রভৃতি। দাম ২৭ হাজার টাকা। —বিজ্ঞপ্তি