আসুসের পি৬টি এসই মডেলের নতুন মাদারবোর্ড বাজারে এনেছে গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড। ইন্টেল এক্স৫৮ চিপসেটের অত্যাধুনিক এই মাদারবোর্ডটি ইন্টেল এলজিএ১৩৬৬ প্লাটফর্মের কোরআই-৭ প্রসেসর, ডিডিআর-৩ মেমোরি, এটিআই কোয়াড-জিপিইউ ক্রসফায়ারএক্স প্রযুক্তি সমর্থন করে। এতে রয়েছে তিনটি পিসিআই এক্সপ্রেস ২.০ এক্স১৬ স্লট, ছয়টি সাটা পোর্ট, দুটি ফায়ারওয়্যার পোর্ট, ১২টি ইউএসবি ২.০ পোর্ট ইত্যাদি। দাম ১৭ হাজার ৫০০ টাকা। —বিজ্ঞপ্তি