নতুন মাল্টিমিডিয়া ল্যাপটপ বাজারে

আসুসের এ৫২এফ মডেলের নতুন একটি মাল্টিমিডিয়া ল্যাপটপ কম্পিউটার বাজারে এসেছে। এতে আছে ২.৪ গিগাহার্টজ গাতর ইন্টেল কোর আই-৩ প্রসেসর। এতে আরও আছে ২ গিগাবাইট র‌্যাম, ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক, ডিভিডি রাইটার, ১৫.৬ ইঞ্চি মনিটর, থ্রি-ডি অডিও, ওয়েবক্যাম, মেমোরি কার্ড রিডার, তিনটি ইউএসবি ২.০ পোর্ট, একটি এইচডিএমআই, একটি ভিজিএ পোর্ট, ব্লুটুথ, স্পিকার, মাইক্রোফোন প্রভৃতি। গ্লোবাল ব্র্যান্ডের আনা এ ল্যাপটপের দাম ৩৮ হাজার ৫০০ টাকা। —বিজ্ঞপ্তি