নতুন রাউটার

ভার্জিন ব্র্যান্ডের এমএফ৬২ মডেলের নতুন বহনযোগ্য রাউটার বাজারে এসেছে। এটির সাহায্যে থ্রিজিসহ সব ধরনের মোবাইল ফোন সংযোগের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করা যাবে। রাউটারটি ডব্লিউসিডিএমএ ও জিএসএম সমর্থন করে। এর ডেটা সার্ভিস এইচএসডিপিএ ডাউনলিংক আপটু ২১.৬ এমবিপিএস ও আপলিংক ৫.৭৬ এমবিপিএস। প্রায় ২৫ মিটার পর্যন্ত এ রাউটারের মাধ্যমে সংযোগ পাওয়া যাবে এবং একই সঙ্গে আটজন ব্যবহারকারী ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। সাইম টেলিকমের আনা মাইক্রোসফট উইন্ডোজ ৭, ভিস্তা, এক্সপি, ম্যাকসহ অন্যান্য অপারেটিং-সমর্থিত রাউটারটির দাম ছয় হাজার ২০০ টাকা। —বিজ্ঞপ্তি