ফুজিত্সু এলএইচ ৫৩১ মডেলের লাইফবুক বাজারে এসেছে। এতে রয়েছে ইন্টেল দ্বিতীয় প্রজন্মের প্রসেসর, ইন্টেল এইচডি গ্রাফিকস ৩০০০, ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক ড্রাইভ, ২ গিগাবাইট ডিডিআর থ্রি র্যাম, ১৪ ইঞ্চি পর্দা, ডুয়েল লেয়ার ডিভিডি রাইটার, ওয়েবক্যাম, ব্লু-টুথ, ওয়াইফাই, গিগাবিট ল্যান কার্ড, এইচডিএমআই, কার্ড রিডার ইত্যাদি। কম্পিউটার সোর্স লিমিটেডের বাজারে আনা লাইফবুকটির দাম ৪০ হাজার ৭০০ টাকা। —বিজ্ঞপ্তি